শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন

প্রকাশিত - ০১ ডিসেম্বর, ২০২৫   ০৫:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, মোহাম্মদপুরে একটি ৬ তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন