শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অণলাইন : হেমন্তের আগমনী বার্তা দিয়ে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা জনপথ। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করলে তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোববার (০৭ ডিসেম্বর) সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এদিকে, গাইবান্ধায় কয়েকদিন ধরে শীত তীব্র আকার ধারণ করেছে। বিকাল থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা ঢেকে রাখছে সড়ক ও জনপদ। কনকনে হাওয়া ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষ।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ (রোববার) জেলায় সবনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা পড়ার সঙ্গে দিন দিন তাপমাত্রা কমে শীতের তিব্রতা আরও বাড়বে বলে জানান তিনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...