২৪ ঘণ্টা অনলাইন : সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক বার্তায় এ তথ্য জানানো হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বার্তায় আরো বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।এর পাঁচ মিনিটের মধ্যে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।
