শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা সড়কে ডাইভারশন থাকবে কাল

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৩:১০ পিএম
webnews24

 

২৪ ঘণ্টা অনলাইন : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সব যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে। সর্বসাধারণের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন