শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

উদ্বোধনে গিয়েও বিতর্কে পরীমণি

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ১১:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চিত্রনায়িকা পরীমণির সমালোচনা যেন পিছুই ছাড়ে না। এবার তিনি আলোচনায় অনুষ্ঠানে পরিহিত পোশাক নিয়ে। ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই নানা বিতর্কের জন্ম দেন পরীমণি। 

নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি। কিন্তু সেখানে গিয়েও আলোচনার কেন্দ্রে পরিণত হন এই নায়িকা। যার নেপথ্যে ছিল তার খোলামেলা পোশাক। পার্লার উদ্বোধনের এই অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ও ছবিতে পরীমণির সেই মুহূর্তগুলো দেখা যায়। দেখা যায়, উদ্বোধনের অনুষ্ঠানে পরীমণি একটি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন পরেছেন।

নায়িকার এমন খোলামেলা পোশাক ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই পরীমণির সেই ছবি-ভিডিওগুলো শেয়ার করে তার পোশাকের রুচি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন; বিশেষ করে জনসমক্ষে এমন খোলামেলা পোশাক পরা নিয়ে তৈরি হয় সমালোচনা।

প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকা এই নায়িকা বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই রাজধানীর বসুন্ধরায় একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েও আলোচনায় আসেন নায়িকা। পরীমণি বর্তমানে বেশ ব্যস্ত। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি নতুন বছরে শুরু হতে যাচ্ছে তার নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। সামছুল হুদার পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন