শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক: প্রধান উপদেষ্টা

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ১২:৩০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার নিয়েছে বলেও ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয় গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। সবাইকে ধৈর্য ধারণ, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে যেকোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। এছাড়া দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন