শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন : দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্নে ভর্তি

প্রকাশিত - ২১ ডিসেম্বর, ২০২৫   ০১:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ তার দুই মেয়ে বিথী আক্তার (১৩) ও স্মৃতি আক্তারকে (১৮) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেনের সাত বছর বয়সি মেয়ে আয়েশা আক্তার ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। রোববার (২১ ডিসেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।  এর আগে গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, লক্ষ্মীপুরে থেকে গতকাল বিথী আক্তারের ২ শতাংশ দগ্ধ এবং স্মৃতি আক্তারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে আসে। এদের দুজনের মধ্যে স্মৃতি আক্তারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে বীথি আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগের অবজারভেশনে তাকে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন