শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সোহেলের জন্মদিনে নজর কাড়লেন সালমান

প্রকাশিত - ২১ ডিসেম্বর, ২০২৫   ০৩:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খান পরিবারের অন্যতম সদস্য ও অভিনেতা সোহেল খানের ৫৫তম জন্মদিন। শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল এক জমকালো পার্টির। যেখানে পুরো খান পরিবারের উপস্থিতিতে নজর কেড়েছেন বলিউডের ভাইজান সালমান খান। এদিন সোহেলের জন্মদিনের অনুষ্ঠানে সালমান খানের প্রবেশ ছিল দেখার মতো। সাম্প্রতিক নানা ইস্যু ও হুমকির মুখে থাকা এই সুপারস্টার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ভেন্যুতে হাজির হন। নেভি ব্লু পোলো টি-শার্ট, কালো ডেনিম আর বুটে সালমানের সেই চিরচেনা আবেদন ভক্তদের নজর কেড়েছে। 

বরাবরের মতোই পাপারাজ্জিদের উদ্দেশ্যে নিজের সালাম জানিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। সোহেলের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বাবা সেলিম খান, মা সালমা খান ও হেলেন। আরও দেখা গেছে ভাই আরবাজ খান ও বোন অর্পিতা খান শর্মাকে।  জন্মদিনের নায়ক সোহেল খান নিজে পরেছিলেন একটি স্টাইলিশ ডেনিম শার্ট ও ম্যাচিং প্যান্ট। ভেন্যুর বাইরে হাত জোড় করে পাপারাজ্জিদের ছবি তোলার সুযোগ দিয়ে আতিথেয়তার পরিচয় দেন তিনি। অনুষ্ঠানে লাল টি-শার্ট ও সাদা প্যান্টে হাজির হন বড় ভাই আরবাজ খান। তবে সবার নজর ছিল তার হাতের দিকে; একটি কাস্ট বাঁধা ছিল তার কবজিতে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি কোনো আঘাত পেয়েছেন তিনি। গাড়ি থেকে নামার পর আরবাজ সংবাদকর্মীদের অনুরোধ করেন যেন তার সদ্যোজাত সন্তানের কোনো ছবি তোলা না হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন