শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মেহেরপুরে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত - ২১ ডিসেম্বর, ২০২৫   ১০:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : মেহেরপুরের গাংনীতে রতন আহমেদ (২৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাড়াভাঙ্গার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রতন আহমেদ হাড়াভাঙ্গা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে। সে কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালাতেন।

নিহতের স্ত্রী রুপা খাতুন বলেন, ‘‘গত রাতে প্রতিদিনের মতো মাঠের ফসল দেখার জন্য বাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফেরেনি। মনে করেছিলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। সকালে খবর পাই, হাড়াভাঙ্গা মাঠের মধ্যে একজনের লাশ পড়ে আছে। এসে দেখি আমার স্বামীর লাশ।’’গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, ‘‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...