রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল গর্ভবতী হরিণের

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৫   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া এলাকায় প্রাইভেট কারের চাপায় একটি গর্ভবতী বন্য হরিণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ ও বন বিভাগের লোকজন মৃত হরিণটি উদ্ধার করেছে। রোববার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, বনের ভিতর দিয়ে যাওয়া রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই হরিণটি মারা যায়। ফুলবাড়িয়া ফাঁড়ির এএসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে মৃত গর্ভবতী বন্য হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
২৪ঘণ্টা অনলাইন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রটি পরে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আবারও সামনে এসেছে। গত কয়েক মাসে বিভিন্ন কারণে বেশকয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
‎ম. ম. রবি ডাকুয়া
২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ...