শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৫   ১০:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ মঙ্গলবার রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। এর আগে রোববার রেকর্ড করা হয়েছিললো ৯.৮ ডিগ্রী সেলসিয়াস।

জেলার নিকলীতে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দিনের বেলাতেও দেখা মিলেনা সূর্য্যের। গতকাল থেকে দিনে ও রাতে ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে।

অতিরিক্ত ঠান্ডা সবচেয়ে বেশি প্রভাব পরেছে নিম্নআয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা। মৌসুমের শুরুতে প্রভাব পরেছে বোরো ধানের আবাদে। অতিরিক্ত ঠাণ্ডায় ধানের চাড়া নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকেরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...