শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ১২:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৪০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত এ সব সিগারেটের বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে কাস্টমস ইন্টেলিজেন্স বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের যৌথ অভিযানে এ সব সিগারেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে চট্টগ্রামে পৌঁছান মিনহাজুল করিম সজীব নামে এক যাত্রী। জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। সূত্রটি আরও জানায়, একই সময়ে আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টুন বিদেশি সিগারেট পাওয়া যায়। 

উদ্ধারকৃত সিগারেট থেকে প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস। এর মধ্যে যাত্রীর কাছ থেকে পাওয়া ২০০ কার্টুন সিগারেট থেকে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ২৪০ কার্টুন সিগারেট থেকে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৮০ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যাত্রীর কাছ থেকে উদ্ধার করা সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। একইভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত সিগারেটের চালানও কাস্টমসের জিম্মায় রাখা হয়েছে।  এ ঘটনায় আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...