২৪ঘণ্টা অনলাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন।
২ জানুয়ারি দুপুর ১টার দিকে তারেক রহমান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে উপস্থিত হন। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। নামাজ ও দোয়া শেষে দুপুর ২টার দিকে তিনি নিজ বাসভবনে ফিরে যান।
