শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ১১:৩৩ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচিতে উপস্থিত আছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে, জরুরি সেবার অংশ হিসেবে শুধু অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানকে ডিবি পুলিশের একটি দল শহরের শায়েস্তানগর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন