শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

উত্তরায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেপ্তার

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ১১:২৭ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন– সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মাহির হাসান (২১), রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মো. সজীব (৩০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (৪ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।এসময় তাদের কাছ থেকে এক পিস ইয়াবা, ৭২ পুরিয়া হেরোইন ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন