২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
