শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ সংঘর্ষ, আহত ৮

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ১০:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি চৌরাস্তায় বাস ও পিকআপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি খানবাড়ি চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। সংঘর্ষে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যানবাহন দুটিতে থাকা যাত্রীরা আহত হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...