শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রেতাত্মারা

প্রকাশিত - ২২ জানুয়ারি, ২০২৬   ১০:৩৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। রাজনৈতিক দল ও ভোটাররা প্রস্তুত থাকার পরও যারা নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করছে, তারা মূলত গত ১৬ বছরের প্রেতাত্মা।

মঙ্গলবার ফরিদপুরের অম্বিকা অডিটোরিয়াম প্রাঙ্গণে ভোটার উদ্বুদ্ধকরণ জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, তিনি এ পর্যন্ত যে পাঁচটি জেলায় গেছেন, প্রতিটি জেলাতেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছেন।

তিনি বলেন, ভোট শুধু একটি অধিকার নয়, এটি একটি দায়িত্ব। এবারের গণভোট দেশের পদ্ধতি পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। ব্যক্তি নয়, পদ্ধতি পরিবর্তনের মাধ্যমেই টেকসই পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। এর আগে উপদেষ্টা গণভোট ও নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি র‌্যালিতে অংশগ্রহণ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন