২৪ঘণ্টা অনলাইন : প্রকাশ্যে শারীরিক হেনস্থার শিকার মৌনী রায়। মঞ্চে অনুষ্ঠান করার সময়ে ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর। ঘটনায় ক্ষোভ উগরে দিলেন তিনি।
হরিয়ানার কর্নলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন মৌনী। সেখানে ‘কাকুর বয়সি’ জনতার কাছে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ মৌনীর। ঘটনায় তিনি এতটাই সন্ত্রস্ত, যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সওয়াল তুলেছেন। দীর্ঘ পোস্টে মৌনী লেখেন, “গতকাল কর্নলে একটি অনুষ্ঠান ছিল আর আমি খুবই বিরক্ত সেখানকার অতিথিদের আচরণ দেখে। বিশেষ করে দু’জন কাকু ছিল, যাদের দাদু হওয়ারও বয়স হয়ে গিয়েছে।”
ক্ষুব্ধ অভিনেত্রী লেখেন, “ওরা আমার কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করে। আমার বিষয়টা ভাল লাগেনি বলে সরাসরি বলি, ‘স্যর দয়া করে হাতটা সরান।’” এই ঘটনা মঞ্চে ওঠার আগেই ঘটেছে। তবে এখানেই শেষ নয়। মঞ্চেও আর একপ্রস্থ হেনস্থার শিকার হতে হয় তাঁকে।
