শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ০৮:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  ২৫ জানুয়ারি রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধা উপজেলায় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর নারী কর্মীরা হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালান। এ সময় তাঁরা ওই এলাকার বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের এক কর্মীর বাড়িতে প্রচারণা করতে গেলে প্রথমে তাঁদের বাধা দেওয়া হয়; যা নিয়ে শুরু হয় বিতর্ক। এর একপর্যায়ে খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের ইটপাটকেল ও লাঠির আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে চার থেকে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

খবর পেয়ে হাতীবান্ধা থানা-পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাটগ্রামে নির্বাচনী কর্মশালা শেষে নিজ নিজ কার্যালয়ে ফিরছিলেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার আসাদুজ্জামান। খবর পেয়ে তাঁরাও তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...