শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শরীয়তপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ০৯:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়রি) দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও দুটি দলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সংঘর্ষ এড়াতে এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...