শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাজনৈতিক স্থিতিশীলতাই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের চাবিকাঠি

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:১৪ এএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ন্যায্যতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের কাছে বাংলাদেশের প্রতি আস্থা ও বিশ্বাসের বার্তা দেয়।

দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস-এর আয়োজনে ‘বাংলাদেশের নির্বাচন, রাজনীতি ও অর্থনীতি: করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। ৩ ফেব্রুয়ারি মিলেনিয়াম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমান।

তিনি বলেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক আদর্শ নয়; এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ ব্যয় বাড়ায় এবং অর্থনীতিতে আস্থার সংকট তৈরি করে বলেও তিনি সতর্ক করেন।

সেমিনারে ব্যবসায়ী সমাজ রাজনৈতিক পূর্বানুমেয়তা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও অন্তর্ভুক্তিমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরে। পাশাপাশি অর্থপাচার ও ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহরিন খান ও নওশিন খান। পরে ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন