শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফের শুরু ‘মালিক’

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মালিক’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঢাকায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। ঢাকার অদূরে সাভারে এখন সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। 

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমকে জানান, রাজশাহীতে প্রথম ধাপের শুটিং সম্পন্ন করার পর এবার ঢাকায় দ্বিতীয় লটের কাজ শুরু হয়েছে। তবে সিনেমাটির নায়ক আরিফিন শুভ এখন শুটিংয়ে নেই। ব্যক্তিগত কাজে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে শুভ দেশে ফিরে সিনেমার শেষ লটের শুটিংয়ে যোগ দেবেন। 

অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে আরিফিন শুভ ও মিমকে। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল।জানা যায়, সিনেমার চরিত্রের প্রয়োজনে শুভ ও মিম দুজনই বিশেষ ফিটনেস প্রশিক্ষণ নিয়েছেন। নির্মাতার পরিকল্পনা, দর্শকদের সামনে তাদের একদম নতুন লুক ও নতুন অ্যাকশন ইমেজে হাজির করা। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন