শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তারেক রহমানকে অভিনন্দন জানালো কমনওয়েলথ

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৪২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশের সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানি‌য়ে‌ছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। ১৪ ফেব্রুয়া‌রি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এক পো‌স্টে এই অ‌ভিনন্দন জানান কমনওয়েলথ মহাসচিব। শার্লি বোচওয়ে ব‌লেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানকে আমি প্রশংসা করি এবং বাংলাদেশ ও এর গণতন্ত্রকে সমর্থন করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার পুনর্নিশ্চিত করছি।

এ‌য়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন