শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৪৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দিয়েছে সংস্থাটি।শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব সব রাজনৈতিক অংশীজনকে গঠনমূলক সম্পৃক্ততা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে জাতীয় ঐক্য শক্তিশালী হয় এবং গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা যায়। একই সঙ্গে সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণভাবে ভোগ করতে পারেন, সে পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্টিফেন ডুজারিক আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার বাস্তবায়নের চেষ্টা করছে। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় জাতিসংঘ বাংলাদেশকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন