শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাটোরে ময়লার ভাগাড় অপসারণের দাবি

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে ভাগাড়ের পাশে আয়োজিত মানববন্ধনকালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, স্কুলশিক্ষক আবু তাহের সিদ্দিকী ও হুমায়ন কবীর, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের সদস্য জনি প্রধান ও মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মহাসড়কের ধারে বড়াইগ্রাম ও বনপাড়াসহ পাশের গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি প্রকট দুর্গন্ধে যানবাহনের যাত্রী-চালক ও পথচারীসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। প্রায় দিনই এসব বর্জ্যে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়ে মহাসড়কে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়। পলিথিন ও প্লাস্টিক সামগ্রীসহ অপচনশীল পদার্থ ধীরে ধীরে পাশের আবাদী জমিতে গিয়ে চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করছে। তাই অবিলম্বে এখানে বর্জ্য ফেলা বন্ধ করাসহ এ ভাগাড় সরিয়ে নেয়ার আহ্বান জানান তারা।  

এ ব্যাপারে ইউএনও ও বড়াইগ্রাম পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার দুটি ডাম্পিং স্টেশন তৈরির কাজ চলমান রয়েছে। এ দুটি চালু হয়ে গেলে সেখানে আর বর্জ্য ফেলা হবে না। বর্তমানে বিকল্প ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়েই মহাসড়কের পাশে বর্জ্যগুলো ফেলতে হচ্ছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...