শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নারিন্দায় গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ ৩

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

২২ ফেব্রুয়ারি রাত ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।


এ ব্যাপারে শাওন বিন রহমান বলেন, মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনার ২০ শতাংশ ও সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে ড়েছে। তিনজনই ‘আশঙ্কাজনক’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন