২৪ ঘণ্টা অনলাইন: বসন্তের ছোঁয়ায় আম বাগানে ফিরেছে প্রাণ। বাংলাদেশের প্রায় সব জেলায়ই এবার আম গাছে অনেক মুকুল দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে এ বছর ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
এ বছর আমের ভালো ফলনের সম্ভাবনা আছে। তবে অনেক কৃষকের সঠিক পরিচর্যার অভিজ্ঞতা কম। তবুও ভালো কিছুর জন্য চেষ্টা চালাচ্ছেন তারা।
বাগান মালিকেরাও বলছেন, চারপাশে তাকালেই দেখা যাচ্ছে মুকুল। আশা করছি এ বছর ফলন খুবই ভালো হবে। আবহাওয়া এখনো অনুকূলে থাকায় কৃষকদের চোখে-মুখে আশার আলো। তবে ঝড়-বৃষ্টি বা পোকার আক্রমণ হলে ক্ষতির আশঙ্কাও আছে।
তবে প্রচুর মুকুল থাকলেও মুকুল হতে থেকে ভালো ফলন পেতে এ সময় সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি। যেমন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বালাইনাশক স্প্রে করতে হবে চার ধাপে। মুকুল আসার আগে প্রথম স্প্রে, মুকুল আসার পর ফুল ফোটার আগ মুহূর্তে দ্বিতীয় স্প্রে, আমের আকার ধরার সময় তৃতীয় স্প্রে এবং আম হাটি আকার হওয়ার সময় চতুর্থ স্প্রে করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে।
এ ছাড়া গুটি আসার সময় গাছের গোড়ায় পটাশ ও অনুখাদ্য হিসেবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে ফলের বৃদ্ধি ও গুণগত মান ভালো হয়।
কখনো কখনো গাছে অতিরিক্ত মুকুল থাকলে তা ভেঙে দিতে হবে এতে গাছ পুষ্টি পেয়ে সবল মুকুলগুলোকে ফলে পরিণত করতে পারবে।
