শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

প্রকাশিত - ০৯ মার্চ, ২০২৬   ০৪:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা করেন বাবা। ৪ মার্চ সকালে ব্রাজিলের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'কোরিও ব্রাজিলিয়েন্স'-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে কার্লারের মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি মহসড়কে ছিটকে পড়েলে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির নীচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে কার্লার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা দ্রুত সেখানে উপস্থিত হন। মেয়ের নিথর দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং সেখানেই নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন। কার্লার বাবা পেশায় একজন রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা ছিলেন।

নিহত কার্লা থাইনারা সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার ৬০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তিনি মূলত মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং পারিবারিক জীবনের বিভিন্ন ভিডিও শেয়ার করতেন। ব্যক্তি জীবনে কার্লারের রয়েছে এক কন্যাসন্তান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন