শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা : ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সিরাজগঞ্জ সদর উপজেলার এক জামায়াত নেতার মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছে টাস্কফোর্স।সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির একটি কারখানায় এ অভিযান চালানো হয়। কারখানাটির মালিক সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, কারখানাটি দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ উৎপাদনের নামে পরিচালিত হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হচ্ছিল। এসব পণ্যে প্রস্তুতকারক হিসেবে নজরুল ইসলামের কোম্পানির নাম ব্যবহার করা হলেও সেগুলোর কোনো বৈধ অনুমোদন ছিল না।তিনি আরও জানান, নিমের মাজন নামে পণ্য উৎপাদন করা হলেও তাতে নিম ব্যবহার করা হতো না। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত পণ্যগুলোর গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা ছিল না।

এসব অনিয়মের দায়ে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...