শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বেলকুচিতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আলীম

প্রকাশিত - ১৪ মার্চ, ২০২৬   ১১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) উপজেলার মুকন্দগাতী করিতলা থেকে সুবর্ণসাড়া গ্যারেজ পর্যন্ত এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

উদ্বোধনের সময় তিনি নিজে খালে নেমে কচুরিপানা ও জমে থাকা আবর্জনা অপসারণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।আয়োজকদের মতে, খাল পরিষ্কার করা হলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...