শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ১০:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে টানা ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, গত মঙ্গলবার (১০ মার্চ) বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার (১৭ থেকে ২৭ মার্চ) পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদের ছুটি শেষে আগামী শনিবার (২৮ মার্চ) থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে।বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ছুটির এ সময়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...