রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবলো ৩ ট্রলার

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৬   ১০:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছলে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। চালকরা তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতায় একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হ‌য়ে‌ছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
২৪ঘণ্টা অনলাইন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রটি পরে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আবারও সামনে এসেছে। গত কয়েক মাসে বিভিন্ন কারণে বেশকয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
‎ম. ম. রবি ডাকুয়া
২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ...