শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন পদত্যাগ করা আমজাদ

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ০১:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: হঠাৎ করেই গতকাল বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা পরবর্তীতে তিনি গণমাধ্যমে জানিয়েছেন। বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে। সেই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমজাদ।

তিনি বলেন, ‘আমি তো আপনাদের সঙ্গে ৬ মাস কাজ করেছি। ৬ মাসের কাছাকাছি। অনেক সহজ-কঠিন প্রশ্ন করেছেন। এই প্রশ্ন তো আগে করেননি। আজকে আমি পরিচালক নেই, আজকেই কেন এই প্রশ্নটা? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর প্রসেস নিয়ে আমি বলতে পারব না আমি তো ক্যান্ডিডেট। আমি ফর্ম কিনেছি, নির্বাচন করেছি এটাই আমার মূল দায়িত্ব ছিল। প্রসেস তো নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়।’

বিসিবির নির্বাচন আরও ভালো হতে পারত জানিয়ে আমজাদ বলেছেন, ‘প্রিমিয়ার লিগের অনেক ক্লাব থেকে প্রতিনিধি থাকত, এবার নেই। এবার একজন আছেন, একজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। অনেক ক্যান্ডিডেট নির্বাচন থেকে সরে গেছেন, এর আগে হয়তোবা এটা হয়নি। সব নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, পক্ষে-বিপক্ষে, বিতর্ক থাকে। এটা উনারা সিদ্ধান্ত নিয়েছেন কেন সরে গেছেন, সেভাবে দেখলে অংশগ্রহণের ক্ষেত্রে আরও স্বচ্ছভাবে হয়ত হতে পারত। তবে আমি তো এখানে সিদ্ধান্ত গ্রহণকারী নই।’

যেকোনো নির্বাচনে প্রশ্ন ত্রুটি-বিচ্যুতি থাকে বলেও উল্লেখ করেন সদ্য সাবেক এই বিসিবি পরিচালক, ‘এটা সব নির্বাচনই তো হতে পারে। অনেক পরাক্রমশালী দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে থাকে। এটা তো চলমান প্রক্রিয়া। সামনেও বোর্ডে অনেক নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেগুলো নিয়েও প্রশ্ন উঠতে পারে। ওইটা থাকবেই। হয়তোবা আরও স্বচ্ছভাবে হলে হতে পারত।’

বোর্ডের কাজে কোনো প্রকার চাপ কি অনুভব করেছিলেন কি আমজাদ, ‘একদিন আগে আমি বোর্ডে ছিলাম, তখন বোর্ডের কাজ ভালো। এখন আমি বোর্ডে নেই, বোর্ডের কাজ খারাপ তা তো অবশ্যই না। আপনারা অবশ্যই বোর্ডের সমালোচনা করবেন, তবে অবশ্যই ভালো দিক আছে সেগুলোও তুলে ধরতে হবে। বোর্ড তো ভালো কাজ করছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।