শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয় খুলছে শনিবার

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ০৮:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখনে ঘাটতি হয়েছে। তা পূরণে বিদ্যালয়সমূহে পরবর্তী ১০টি শনিবার পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে ওই পরিপত্রে জানানো হয়েছে।

সপ্তাহে দু’দিন (শুক্রবার ও শনিবার) বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়। তবে রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক জয়নাল আবেদীন সই করা পরিপত্রে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখনে ঘাটতি হয়েছে। তা পূরণে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন