শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
লা

কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলে দুই দফা মিসাইল ছুড়ল ইরান

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৯:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: স্বকচচটডচ৭ক দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা মিসাইল ছুড়েছে ইরান। ২৭ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৫টার পর নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, মিসাইলগুলোর প্রভাবে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় থেকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে দেশটি।

তবে সম্প্রতি ইরান ক্লাস্টার মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। যেগুলোর একেকটিতে ২০টি করে ছোট বোমা থাকে। এই বোমাগুলো ৮ কিলোমিটার অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। যেহেতু মাঝ আকাশ থেকে মিসাইলগুলো থেকে বোমা বেরিয়ে আসে, ফলে একগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করতে পারে না ইসরায়েল। এ কারণে গত কয়েকদিন ধরে ইসরায়েলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।