শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

লোহিত সাগরে সতর্কতা জারি

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৫:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুক্ত হলো নতুন মাত্রা। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত দ্বিতীয় মাসে পদার্পণ করতেই সরাসরি যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ২৮ মার্চ শনিবার ভোরে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াইয়ের ঘোষণা দিয়েছে তারা। এই পরিস্থিতিতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট’ জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন।

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা এবং ইরানের প্রতি তাদের ক্রমবর্ধমান সমর্থনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় নৌ মিশন। ২৯ মার্চ এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে মিশনটি বিশেষ নির্দেশনা জারি করেছে। 

প্রতিবেদনে জানানো হয়, বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জাহাজগুলোকে নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা নিতে বলা হয়েছে। পাশাপাশি নৌ মিশনের সম্পদগুলো এখনো এলাকায় মোতায়েন রয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

দীর্ঘ জল্পনা ও হুমকির পর অবশেষে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল হুথি বিদ্রোহীরা। ‘টাইমস অফ ইজরায়েল’-এর তথ্য অনুযায়ী, ২৮ মার্চ সকালে দক্ষিণ ইসরায়েলকে লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইয়েমেন থেকে এটিই প্রথম সরাসরি আক্রমণ।

২৮ মার্চ শনিবার ভোরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করতে পেরেছে। হুমকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সক্রিয়ভাবে কাজ করছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে হুথি আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ওপর হামলা বৃদ্ধি করে, তবে তারা সরাসরি ইরানের সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। লোহিত সাগর হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। হুথিদের এই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং ইইউ-র হাই-অ্যালার্ট জারির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। 
সূত্র : আল জাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।