শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মার্চের ২৮ দিনে প্রবাস আয় এলো ৩৩৩ কোটি ডলার

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ১১:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চলতি মার্চ মাসের ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩৩৩ কোটি ২০ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। যা আগের সব রেকর্ড ভেঙেছে। এর আগে গত বছরের মার্চ মাসে প্রায় ৩৩০ কোটি ডলার এসেছিল। যা একই সময়ের তুলনায় ৩.৮ শতাংশ বেশি।চলতি মাসে প্রবাসীদের রেমিট্যান্সের প্রবাহে ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক সংকেত দিয়েছে।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসের শেষ চার দিনে (২৫-২৮ মার্চ) দেশে এসেছে ২৪০ মিলিয়ন ডলার, যা প্রমাণ করছে প্রবাসী কর্মীরা এখনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য প্রধান উৎস হিসেবে কার্যকর।দীর্ঘ মেয়াদে দেখা যায়, চলতি অর্থবছর জুলাই ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৭৮ বিলিয়ন ডলার।এর বিপরীতে, গত অর্থবছর একই সময়ে রেমিট্যান্স এসেছে ২১.৬৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী অর্থপ্রেরণে ১৮.৮ শতাংশের প্রবৃদ্ধি হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৃদ্ধি শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে না, দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ও বিনিয়োগ ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকিং খাত, ভোক্তা খরচ ও বিনিয়োগ বৃদ্ধিতে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখছে।বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী কর্মীদের এই অবদান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বাণিজ্যকে দীর্ঘ মেয়াদে শক্তিশালী করবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন