রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১২:৪১ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৬ নভেম্বর)।ওই দিন সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা হবে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী আহূত সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচি হলো গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরির লিখিত প্রস্তাব গ্রহণ।এ ছাড়া পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির সুপারিশ প্রণয়ন নিয়েও সভায় আলোচনা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।
বঙ্গোপসাগরে নৌযানের গতিবিধি নজরদারিতে বসবে চারটি স্যাটেলাইট। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধ না করে যৌক্তিক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। শুক্রবার ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। তাই উৎপাদন সচল রাখার পাশাপাশি গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার, আহতদের চিকিৎসা এবং শ্রমিকদের আবাসন ও স্বাস্থ্যসেবার সমস্যার সমাধান করতে হবে।
পশুর নদীতে পলি জমে বাধাগ্রস্ত নৌচলাচল, বহির্নোঙরে পণ্য খালাসে বাড়ছে ব্যয়; চট্টগ্রামমুখী হচ্ছেন ব্যবসায়ীরা, কাস্টমসের ধীরগতিতেও ক্ষোভ।
দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।