শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ০৪:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলা হয়েছে। ট্যাংকারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর এতে আগুন ধরে যায়। ৩১ মার্চ এ তথ্য জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটি বলেছে, ট্যাংকারে হামলার পর আগুন লেগে যায়। যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। ট্যাংকারের সব ক্রু সুস্থ আছেন এবং পরিবেশে কোনো ধরনের প্রভাব এখনো শনাক্ত হয়নি।

দুবাই কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তারা ট্যাংকারটির নাম প্রকাশ করেনি। যা সাধারণত তারা করে থাকে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্যাংকারটির নাম আল-সালামি। এটি ২০১১ সালে তৈরি করা হয়। ট্যাংকারটি পরিচালনা করে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা। ট্যাংকার ট্রেকার নামে আরেকটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ট্যাংকারিটিতে ১২ লাখ ব্যারল সৌদির এবং  ৮ লাখ ব্যারল কুয়েতের অপরিশোধিত তেল আছে। গত মাসে ট্যাংকারটিতে তেল বোঝাই করা হয়।

পাবলিক ডাটা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে ট্যাংকারটির গন্তব্য ছিল চীনের কুইনদাও। সাধারণত চীনগামী ট্যাংকারে ইরান হামলা চালায় না। তবে এ ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটল। এরআগে চীন জানিয়েছিল, তাদের দুটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। যা এখনো বন্ধ অবস্থায় আছে। কুয়েতের ট্যাংকারে হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ দিয়ে অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ চলার চেষ্টা করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।