শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তেল কেনো, নয়তো যুদ্ধ করো, হুঁশিয়ারি ট্রাম্পের !

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ০৬:৫১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি সঙ্কট। আর এ বার এই ঘোলা জলে মাছ ধরতে নামলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ় প্রণালী অবরুদ্ধ হওয়ার জন্য গোটা বিশ্ব যখন ট্রাম্পের যুদ্ধকে দায়ী করছে, তখন ট্রাম্প বুঝিয়ে দিলেন হরমুজ় প্রণালীকে অবরোধ মুক্ত করতে আমেরিকার ভরসায় থেকে লাভ নেই। আমেরিকা কিছু করবে না। বরং ট্রাম্প প্রস্তাব দিয়েছেন আমেরিকার থেকে তেল কেনার। তাঁর বার্তা স্পষ্ট: হরমুজ় থেকে তেল আনতে গেলে নিজেদেরকেই লড়তে হবে!

‘সাহস সঞ্চয় করুন’
মঙ্গলবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘যে সকল দেশ হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিমানের জ্বালানি পাচ্ছে না, যেমন ব্রিটেন— যারা ইরান ধ্বংসে আমাদের সাহায্য করেনি, তাদের জন্য আমার দুটো পরামর্শ। এক, আমাদের থেকে তেল কিনুন, আমাদের কাছে প্রচুর আছে। দুই, একটু সাহস সঞ্চয় করে হরমুজ় প্রণালীতে যান এবং নিজেদের তেল ছিনিয়ে আনুন!’

ইরান যুদ্ধে ব্রিটেন, ন্যাটো-সহ বন্ধু দেশগুলিকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু কেউই এই যুদ্ধে যোগ দিতে রাজি হয়নি। তাতেই যে ট্রাম্পের গোঁসা হয়েছে, তা গোপনও করেননি আমেরিকান প্রেসিডেন্ট। ট্রাম্প সাফ জানিয়েছেন, 'ইরান প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, কঠিন কাজ শেষ। কিন্তু যারা বিপদে আমেরিকার পাশে ছিল না, আমেরিকাও আর তাদের সাহায্য করবে না।'

গত ২৮ ফেব্রুয়ারির আমেরিকা-ইজ়রায়েল হামলার পর থেকে ইরানের পাল্টা আক্রমণে কার্যত অবরুদ্ধ হরমুজ় প্রণালী। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ এই পথেই যাতায়াত করে। যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সঙ্কট আরও প্রকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।