রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুবাইয়ে তেলের ট্যাঙ্কারে ইরানের হামলার পর বাড়ল দাম, এশিয়ায় শেয়ারবাজারে পতন

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সংযুক্ত আরব আমিরাতের দুবাই উপকূলের কাছে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এর জেরে মঙ্গলবার তেলের দাম আবারও সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে। জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করতে পারে। এর বর্তমান বাজারমূল্য ২০০ মিলিয়ন ডলারের বেশি।এ ঘটনার আগে ইরানের জ্বালানিকেন্দ্র ও তেলকূপগুলো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েতের পতাকাবাহী ‘আল-সালমি’ নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। এর মালিকানা প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, মঙ্গলবার ভোরে এই হামলাটি ঘটে। আগুনে কিছু কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ট্রাম্পের হুমকি ও ট্যাঙ্কারে ইরানের হামলার পর মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে এবং তেলের দাম বেড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক ‘কোসপি’ ৪ শতাংশেরও বেশি এবং জাপানের ‘নিক্কেই’ সূচক ২ দশমিক ২৪ শতাংশ পড়ে যায়। পরে উভয় বাজারই সামান্য ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ এর দাম মঙ্গলবার ভোরে ২ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের তেলের প্রধান মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)’ এর দাম ৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। যুদ্ধ শুরু হওয়ার পর সোমবার প্রথমবারের মতো তেলের দাম ১০০ ডলারের ওপরে থেকে বাজার বন্ধ হয়েছিল।

তেল ও জ্বালানির দামের ঊর্ধ্বগতি মার্কিন পরিবারগুলোর বাজেটে প্রভাব ফেলতে শুরু করেছে। যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প এবং তাঁর রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রাইস-ট্র্যাকিং সার্ভিস ‘গ্যাসবাডি’র তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে গ্যাসোলিনের গড় দাম গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি গ্যালন ৪ ডলার ছাড়ায়। চলমান অস্থিরতার মধ্যে বিশ্বব্যাপী সরবরাহ কমে যাওয়ায় মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০১ ডলারের ওপরে উঠেছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...