শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজ পুনরায় খুলবে, কিন্তু ট্রাম্পের জন্য বন্ধ থাকবে

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ০৩:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানর পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই আবার খুলবে। তবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধ থাকবে। এছাড়া যেসব দেশ ইরানের নতুন নিয়ম মেনে জাহাজ চালাবে তারা নির্বিঘ্নে তাদের নৌযান নিয়ে হরমুজ পার হতে পারবে।

১ এপ্রিল মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইব্রাহিম আজিজি লিখেছেন, “হরমুজ প্রণালি অবশ্যই খুলবে। কিন্তু (ট্রাম্প) আপনার জন্য নয়। এটি তাদের জন্য খোলা থাকবে যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।” এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকার পরিবর্তন চেষ্টা নিয়েও কৌতুক করেছেন ইব্রাহিম। তিনি বলেছেন, “ট্রাম্প অবশেষে তার সরকার পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু পরিবর্তন হয়েছে সামুদ্রিক সরকারে!”

এদিকে হরমু প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আরোপ করতে যাচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, ইতিমধ্যে টোলের নিয়ম কার্যকর করেছে তারা। ইরানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম ইরান ব্রডকাস্টিং এ ব্যাপারে বলেছে, “এই নৌপথের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন আর্থিক নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর আওতায় যাতায়াতকারী জাহাজগুলোর ওপর স্থানীয় মুদ্রা 'রিয়াল'-এ টোল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন যেকোনো জাহাজের এই পথ দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।"

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।