শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য, তাদের সেখানেই ফিরিয়ে নেব

প্রকাশিত - ০২ এপ্রিল, ২০২৬   ০২:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় ২ এপ্রিল সকালে ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহে তারা ইরানে ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, “আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আমি বলতে পারি (ইরানে) মার্কিন লক্ষ্য খুব অল্প খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারব।” “আমরা আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের অত্যন্ত কঠোর হামলা চালাব। আমরা ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠাব। যেখানে তারা থাকার যোগ্য।

প্রস্তর যুগ হলো সেই সময় যখন মানুষ পাথরের ব্যবহার শিখে। ওই সময় পাথর দিয়ে মারণাস্ত্র থেকে শুরু করে আগুন জ্বালানো সব করা হতো। বলা হয়ে থাকে ৩৩ লক্ষ বছর আগে প্রস্তর যুগের সূচনা হয়েছিল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আর বলেছেন, ইরানের সরকার পরিবর্তনের কোনো চিন্তা তাদের ছিল না। কিন্তু যেহেতু বেশিরভাগ নেতাই নিহত হয়েছেন। তাই আপনা আপনি সরকার পরিবর্তন হয়ে গেছে।

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “এই সময়ের মধ্যে যদি কোনো ধরনের চুক্তি না হয়, আমাদের চোখ প্রধান লক্ষ্যবস্তুতে আছে। যদি কোনো চুক্তিতে (তারা) না পৌঁছায়, আমরা তাদের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালাব। হয়ত একই সঙ্গে হামলা হতে পারে।”

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।