শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুদ্ধবিরতির প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল ইরান?

প্রকাশিত - ০৭ এপ্রিল, ২০২৬   ১২:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায়। ৭ এপ্রিলঅন ইরানের বার্তাসংস্থা ইরনা জানায়, মার্কিনিদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান কিছু শর্ত দিয়েছে। যারমধ্যে অন্যতম হলো স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, “ইরান মূলত বলছে যুদ্ধবিরতি বর্তমান সমস্যার সমাধান করবে না।”

“(ইরানের কাছে) যুদ্ধবিরতির অর্থ হলো আরও প্রস্তুতি, মার্কিনি ও ইসরায়েলিদের জন্য আরও সময়। যারা যুদ্ধবিরতির পর এই যুদ্ধের আরও ধ্বংসাত্মক পর্ব শুরু করবে। এ কারণে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও বলেছেন, “ইরান আরও বিস্তৃর্ণ শান্তি চুক্তি চায়। এতে পুরো অঞ্চল থাকবে। যার অর্থ লেবানন, ইয়েমেন, ইরাক এবং ইরানসহ সব জায়গায় হামলা বন্ধ হবে। এবং তাদের গ্যারান্টি দেওয়া হবে ইরানে ভবিষ্যতে কোনো হামলা হবে না। তাদের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না।”

“ইরানিরা বলছে তারা এ যুদ্ধে ইতিমধ্যেই অনেক দাম দিয়েছে। এত দাম দিতে হয়েছে তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষতি করায়।”

“আর এ মুহূর্তে তাদের এ ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারে নতুন একটি ব্যবস্থা। সেটি হলো হরমুজ প্রণালিতে টোল আদায়। এই টোল দিয়ে তারা আবারও দেশ পুনর্গঠন করতে পারবে।”

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।