শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৬   ০৪:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। তিনি বলেছেন, মার্কিনিদের ওপর তাদের কেনো বিশ্বাস নেই এবং তারা নতুন আলোচনায় তাদের আস্থা অর্জনও করতে পারেনি।

ঘালিবাফ ১২ এপ্রিল মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “আমাদের প্রয়োজনীয় মনোভাব এবং সদিচ্ছা আছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে, মার্কিনিদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।” “মার্কিনিরা এই পর্বের আলোচনায় ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।”

“আমাদের ভাতৃপ্রতীম দেশ পাকিস্তানের ওপর আমরা কৃতজ্ঞ এই আলোচনার ব্যবস্থা করার জন্য। আমি পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” ১১ এপ্রিল সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় আলোচনা করলেও দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তাদের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে।

ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি-দাওয়া করেছে। যা তাদের পক্ষে মানা সম্ভব নয়। ফলে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রকে এ আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে নিজ দেশে ফিরে গেছেন।


সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।