শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হরমুজে নিয়ন্ত্রণ আমাদের, টোল ইরানি রিয়ালেই

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৬   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। আর এখান দিয়ে জাহাজ চালাতে অবশ্যই ইরানি রিয়ালে টোল দিতে হবে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার হাজী বাবেই। বার্তাসংস্থা মেহের নিউজকে হাজী বাবের বলেছেন, “হরমুজ আমাদের রেডলাইন। এ মুহূর্তে হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে এবং টোল অবশ্যই ইরানি রিয়ালে দিতে হবে।”

ইরান হরমুজ অবরুদ্ধ করে রাখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি তারা খুব শিগগিরই খুলে দিবেন। ট্রাম্প দাবি করেন, মার্কিন সেনারা সেখানে থাকা মাইন অপসারণও শুরু করেছে। কিন্তু ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সতর্কতা দিয়ে বলেছে, তাদের অনুমতি ছাড়া যদি কোনা জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করে তাহলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা— অর্থাৎ ধ্বংস করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ অতিক্রম করেছে। যেগুলো মাইন অপসারণে অবদান রাখবে। তবে ইরান মার্কিনিদের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ পার হতে পারেনি। একটি জাহাজ পার হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সতর্কতার পর এটি পিছু হটেছে।

সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।