শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি আগ্রাসন, লেবাননে নিহত বেড়ে ২১৬৭, যুদ্ধবিরতি কবে?

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৬   ০১:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। এতে এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এর মধ্যে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ হাজার ৬১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিশু।এদিকে হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেছে, ইরান ও আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় লেবাননে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।লেবাননের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা আলজাজিরাকে নিশ্চিত করেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে। তবে এই যুদ্ধবিরতি কখন শুরু হবে বা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা দিতে পারেননি।উভয় কর্মকর্তাই জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।