শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তুরস্কে দুই দিনে স্কুলে গুলিতে ৮ শিক্ষার্থী নিহত

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৬   ০২:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় আটজন শিক্ষার্থী ও অন্তত একজন শিক্ষক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।  

কাহরামানমারাস এলাকার আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। সিফসি জানিয়েছেন, এ ঘটনায় ছয়জনের অবস্থা গুরুতর এবং আরও ১৩ জন আহত হয়েছে। এই ঘটনায় ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে বলে জানানো হয়েছে। আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করে নিজে আত্মহত্যা করার পরদিনই স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় এই ঘটনা ঘটলো।  

১৫এপ্রিল এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করা হামলাকারী ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল বলে ধারণা করা হচ্ছে।

হামলায় ব্যবহার করা অস্ত্রগুলো ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল বলে অভিযোগ করেছেন  স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যে হামলাকারীর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের স্কুলের দোতলার জানালা থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালাতে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।