শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢাবি রোকেয়া হলে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৬   ০১:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মেহেদী-আলতা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রঙ খেলা, মিস রোকেয়া প্রতিযোগিতা, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব আজ শুরু হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন|

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল সংসদের কোষাধ্যক্ষ ড. রুমানা পারভিন এ্যানি, হল সংসদের সহ-সভাপতি ফাতেমাতুল জান্নাত ইমা, সাধারণ সম্পাদক সিনথিয়া মেহরিন সকাল, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশাসহ হল সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের ছাত্রীবৃন্দ|

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন